কী হয়েছিল অপু বিশ্বাসের বিজ্ঞাপনের শুটিংয়ে? দেখুন ভিডিওতে
বিনোদন ডেস্ক : নাভানা গ্রুপের একটি নারিকেল তেলের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হতে দেখা গিয়েছিল ঢাকাই ছবির সুন্দরী নায়িকা অপু বিশ্বাসকে। কী হয়েছিল অপু বিশ্বাসের বিজ্ঞাপনের শুটিংয়ে? এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনচিত্রের ভিডিওটি ভাইরাল হয়। কিছুদিন আগে এফডিসির এক নম্বর শুটিং ফ্লোরে দিনভর বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস।
জানা যায়, অপু বিশ্বাসকে নিয়ে ‘সুন্দরী নারিকেল তেল’-এর এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আকাশ আমিন। বিজ্ঞাপনটির এক্সিকিউটিভ পরিচালক ছিলেন কাজী সবুজ, ডিওপি ছিলেন ইবাদ আলিম এবং চিত্রনাট্য করছেন আজিসা রহমান ইতি। প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে নাভানা গ্রুপের পণ্যের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিল এই নায়িকা।
https://www.youtube.com/watch?v=snT-t6k97w0




