258330

সময় বাড়লো বিশ্ব ইজতেমার

বিশ্ব ইজতেমার সময় একদিন বাড়িয়ে ৪ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তাবলিগের বিবাদমান দুটি পক্ষের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেন ধর্মমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে ধর্মমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। এতে সাদপন্থীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। অপরদিকে সাদবিরোধীদের পক্ষে মাওলানা জুবায়ের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, এবারের বিশ্ব ইজতেমার সময় একদিন বাড়িয়ে ৪ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গির তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে এই জমায়েত।

ad

পাঠকের মতামত