258323

নারীদের লোম না কামানোর আন্দোলন

বিশ্বের অনেক দেশের নারীরাই জানুয়ারিতে এক অভিনব আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারা এ আন্দোলনের নাম দিয়েছিলেন ‘জানুহেয়ারি’।ফলে গোটা জানুয়ারি মাস জুড়ে নিজেদের শরীরের লোম না কামানোর প্রতিজ্ঞা করেছিলেনে এসব নারীরা। এ কারণেই তারা ছুঁড়ে ফেলেছিলেন রেজর এবং ওয়াক্সিং এর যত সামগ্রী।‘জানুহেয়ারি’ আন্দোলনের প্রবক্তাদের যুক্তি হলো: মেয়েদের শরীরে লোম গজানো অতি স্বাভাবিক একটি প্রাকৃতিক ব্যাপার। তাকে কামিয়ে ফেলতে হবে কেন?ফেলে না দিয়ে একে বাড়তে দিলে ক্ষতি কি?লোমশ শরীরও যে নারীসুলভ হতে পারে এবং তা নিয়েও যে মেয়েরা আত্মবিশ্বাসী বোধ করতে পারেন – সেই বার্তাটা পৌছে দেয়াই ছিল এর লক্ষ্য।

কিন্তু এর সমালোচকরা বলেছেন, ব্যাপারটা একেবারেই জঘন্য।জানুয়ারী মাসে গায়ের লোম কামাননি এমন একজন হলেন নিউজিল্যান্ডের সাবিন ফিশার। ১৮ বছর বয়সী এই তরুণী বিবিসিকে বলেন, আসলে কিছু কিছু সমাজে এমনভাবে মগজ ধোলাই করা হয়েছে যে, তারা মনে করে মেয়েদের গায়ে লোম থাকাটা ‘অন্যায় এবং আজব’ একটা ব্যাপার।‘লোকে যখন দেখে আমার বগলে লোম, তারা তখন আড়চোখে ওদিকেই তাকাতে থাকে, আমার চোখের দিকে আর তাকায় না।’ এ নিয়ে তাই খুব বিরক্ত মেয়েটি।তবে সাবিনা ফিশার মনে করেন, ‘শরীরের লোম খুব সুন্দর একটা জিনিস। এর সাথে আমার সৌন্দর্য এবং আত্মমর্যাদাবোধের কোন সম্পর্ক নেই।’

ad

পাঠকের মতামত