ছেলেকে নিয়ে ফেসবুকে যা লিখলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক : একমাত্র ছেলেকে নিয়ে এক বছর পার করলেন মুশফিকুর রহিম। গত বছরের ৫ ফেব্রুয়ারি তাদের ঘরে আসে নতুন এই অতিথি। যার নাম রাখেন মো. শাহরুজ রহিম মায়ান। সেই মায়ানের বয়স আজ এক বছর পূর্ণ হলো। এ কারণে ছেলের জন্মদিনে তার জন্য সবার কাছে দোয়া চাইলেন মুশফিক।এ উপলক্ষে ছেলেকে কোলে নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। যার ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলের বয়ষ আজ এক বছর পূর্ণ হলো। সবার কাছে দোয়া চাইছি যেন আমার মায়ান একজন ভালো মানুষ ও নিবেদিত মুসলমান হতে পারে।




