258164

বুড়িগঙ্গার তীর উদ্ধারে অভিযান

বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।মঙ্গলবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিআইডব্লিটওএ এর যুগ্ম-পরিচালক মো. আরিফুর রহমান জানান।তিনি বলেন, সকাল থেকে পাঁচটি পাকা একতলা ভবন এবং সাতটি টিনেশেড ঘর ভাঙা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান চলবে।ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন।

তিনি বলেন, এর আগে ২৯ জানুয়ারি থেকে তিন দিন অভিযান চালিয়ে ৪৪৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কয়েকটি বহুতল ভবনও রয়েছে।বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন সে সময় জানিয়েছেন, ঢাকা সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত নদীর দুই তীরে ৬০৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবই ভাঙা হবে।

ad

পাঠকের মতামত