257221

সরকারি টাকায় মন্ত্রণালয়ে চা খাওয়ানো হবে না: পানিসম্পদ উপমন্ত্রী

সরকারি খরচ বাঁচাতে এখন থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে কাউকে চা পান করানোর ব্যবস্থা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক শামীম।একইসঙ্গে শুক্র-শনিবার মন্ত্রণালয় বন্ধ থাকার কারণে সরকারি গাড়িও তিনি ব্যবহার করেন না জানিয়েছেন। রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা জানান।উপমন্ত্রী বলেন, শুক্র-শনিবার সরকারি গাড়ি ব্যবহার করি না। আমি যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাই মন্ত্রণালয়ে অনেকেই আসবেন। মন্ত্রণালয় থেকে চা খাওয়ার ব্যবস্থা হবে না। আমি নিজে সেটা ব্যবস্থা করবো।

উপমন্ত্রী বলেন, রাজনীতি আর রাজপথের ইতিহাস ছোটোবেলা থেকেই। আর সচিবালয়ে আমি নতুন। ৭ তারিখে শপথ নিয়েছি ৮ তারিখে মন্ত্রণালয়ে এসেছি। আপনাদের সহযোগিতা আমি চাই।সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদের ভাই, বন্ধু। যেকোনো বিষয় আমার সাথে শেয়ার করবেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি যে পর্যায়েই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা আগে রোগ নির্ণয়ের চেষ্টা করছি। দুর্নীতি বন্ধের জন্য কি কি পদক্ষেপ নেয়া যায় তা নেয়ার পরিকল্পনা রয়েছে। আমার দায়িত্ব এখনো একমাসও হয়নি। আমি ৬টি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। আমাদের আসলে মানবতার সেবা করাই মন্ত্রণালয়ের মূল কাজ।

তিস্তা চুক্তি প্রসঙ্গ-তিস্তা চুক্তির সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক পর্যায়ে রয়েছে। আমি আশা করছি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এ চুক্তিটি দ্রুত বাস্তবায়িত হবে।

ad

পাঠকের মতামত