ফিরছেন এরশাদ
সিঙ্গাপুরে নিয়মিত চেকআপ ও চিকিৎসা শেষে আগামী সোমবার (৪ ফেব্রুয়ারি) দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার দুপুরে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।জাতীয় পার্টির সূত্র জানায়, আগামী সোমবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন হুসেইন মুহম্মদ এরশাদ।এরশাদ বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে স্থানীয় একটি হোটেলে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো।
এর আগে, গত ২০ জানুয়ারি নিয়মিত চেকআপ ও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তার সঙ্গে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ প্রমুখ।




