মরদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুবকের ৬ বছরের জেল
ডেস্ক রিপোর্ট।। নেশার ঘোরে শ্মশানে চুরি করতে গিয়ে মরদেহের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এক যুবক। এই অপরাধে তাকে ছয় বছরের জেল দিয়েছে যুক্তরাজ্যের বার্মিংহামের একটি আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার শুনানি চলাকালীন আদালত জানিয়েছেন, কয়েকটি কফিন খোলার চেষ্টা করে অভিযুক্ত কাসিম খুররাম (২৩)। এ সময় মোট তিনটি মরদেহর সঙ্গে যৌন সম্পর্ক করেন তিনি। শুধু তাই নয়, সে সময় প্রচুর পরিমাণে মদও পান করেন তিনি। পাশাপাশি অন্য নেশাও করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক মেলবোর্ন ইনম্যান বলেন, ‘এই অপরাধ করে কাসিম সমগ্র মানব জাতিকে কলঙ্কিত করেছেন। কাসিম এই অপরাধ কেন করেছে তা সে ছাড়া আর কেউ জানে না।’ যদিও কাসিমের আইনজীবী জোসেফ কেটিং দাবি করেন, কৃতকর্মের জন্য আগেই ক্ষমা চেয়েছেন কাসিম। তদন্ত যাতে ভালোভাবে এগুতে পারে তার জন্য আগেই দোষ স্বীকার করে নিয়েছে সে। আর এর আগে কখনো এমন কোনো কাজ সে করেনি বলে দাবি তার আইনজীবীর।
তবে আইনজীবী জোসেফের বক্তব্য মানতে রাজি হননি বিচারক। নিজের পর্যবেক্ষণে তিনি বলেছেন, এ ধরনের ঘটনা পুরো মানবজাতিকেই লজ্জায় ফেলে দেয়। আর সেই কারণেই আভিযুক্তকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।




