255462

ওরা বলল পোশাক খুলে শরীরের মাপ দিতে: পিয়া

বিনোদন ডেস্ক।। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে বিপিএল উপস্থাপনায় ব্যাপক পরিচিতি পেলেও মডেল, আইনজীবী ও ব্যবসায়ী হিসেবেও বেশি পরিচিত পিয়া। এর আগে ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার পর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও বেশ অর্জন পেয়েছেন পিয়া।

এদিকে সম্প্রতি ফেসবুকে তাকে নিয়ে নানা রকম ট্রল করা নিয়ে গণমাধ্যমকে পিয়া বলেন, ‘যখন ট্রলগুলো ভাইরাল হয়েছে, আমি তখনো ব্যাখ্যা দিয়েছি। আবার বলছি, সবাইকে নিয়ে কিন্তু কথা হয় না। ভালো কিছু করলে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়। বিশেষ করে মেয়েরা ক্যারিয়ারে উন্নতি করলে তাঁদের নিয়ে চারপাশে নেতিবাচক কথা শুরু হয়ে যায়।’

এর আগে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি প্রতিযোগিতায় অংশ নেন পিয়া। সেখানে গিয়ে তিনি ইতালির একটি নামকরা মডেল এজেন্সি জে এজেন্সির মডেল হওয়ার প্রস্তাব পান। কিন্তু সেখানে বেশ বিব্রত হতে হয়েছিল তাকে। পরে অবশ্য মানিয়ে নেন পিয়া। এ ব্যাপারে পিয়া বলেন, ‘সেখানে আমাকে প্রথম দিন বলা হলো, আমার শরীরের মাপ দিতে হবে। আমি মাপ দিতে দাঁড়িয়ে পড়লাম। ওরা বলল, পোশাক খুলে মাপ দিতে। ভড়কে গেলাম। ধাতস্থ হতে সময় লেগেছিল। তবে এই প্রতিযোগিতায় বিকিনি পরা আবশ্যিক ছিল না। কেউ চাইলে পরতে পারবে। আমার অস্বস্তি লেগেছিল, তাই আমি পরিনি।’

এ সময় পিয়া আরও বলেন, ‘ভেবেছিলাম হয়তো এমন কোনো পরিস্থিতিতে পড়তে হবে না। কিন্তু যখন ওপরের অন্তর্বাসও খুলতে বলল, আমি বলেছিলাম, এটা না করলে কি কোনো সমস্যা হবে? বাংলাদেশে তো এসব পরেই মাপ দিই। ওরা বিরক্ত হয়েছিল। পোশাকের মাপ যেন ঠিকঠাক থাকে, সে কারণে তাদের কথামতো মাপ দিতে হলো।’ ‘অদ্ভুত ব্যাপার, এই বিষয়টি ওদের কাছে এতই সহজ আর স্বাভাবিক যে মনে হলো কোনো যন্ত্রের মাপ নিচ্ছে যেন। আমার শরীরের দিকে অন্য কোনো দৃষ্টিতে একবারও তাকায়নি। পেশাদারি দৃষ্টিভঙ্গি হয়তো একেই বলে।’

ad

পাঠকের মতামত