শাকিব-অপু জুটিই সেরা: সুচরিতা
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা সুচরিতা। চলচ্চিত্রে এখন নিয়মিত না দেখা গেলেও ঠিকই রাখেন চলচ্চিত্রের খোঁজ খবর।শিল্পী সমিতির বনভোজন উপলক্ষে মেঘবাড়িতে এসেছিলেন এই অভিনেত্রী। আড্ডার ফাঁকে বাংলাদেশে জার্নালের সাথে কথা হয় তার। জানালেন এই প্রজন্মের পছন্দের জুটিসহ চলচ্চিত্রের বর্তমান অবস্থা।সুচরিতা বলেন, কষ্ট লাগে চলচ্চিত্রের এই অবস্থা দেখে। নানা ধরনের প্রোগ্রাম করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। তারা সেই প্রোগ্রাম না করে চলচ্চিত্র বানাক, অল্প বাজেটে হলেও।নতুন প্রজন্মের পছন্দের জুটি কে জানতে চাইলে তিনি বলেন, আমার পছন্দ শাকিব-অপু জুটি।ওদের দেখলেই আমার মনে হতো আল্লাহ প্রদত্ত জুটি। আমি দোয়া করি তারা আবার এক হোক।




