255187

শাকিবকে নিয়ে মালেক আফসারীর পঞ্চম মিশন

দীর্ঘ বিরতি নিয়ে আবারো সিনেমায় ফিরছেন দেশের সুপারস্টার শাকিব খান কে নিয়ে, বলছি মালেক আফসারীর কথা। মালেক আফসারী সর্বশেষ নির্মান করেছেন জায়েদ পরীমনি জুটিকে নিয়ে ‘অন্তর জ্বালা। ২০১৭সালে দেশের ১৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।সিনেমাটি ব্যাবসায়ীভাবে দারুন সফল হয়েছিলো।মাস্টার মেকার মালেক আফসারী শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ এর ঘোষণা দিয়েছেন। দীর্ঘ বিরতি নিয়ে ঢাকায় চলচ্চিত্রে ফিরে এসেছেন মালেক আফসারী। আর এসেই ধামাকা উপহার দিতে চাইছেন তিনি। ইতিমধ্যে মালেক আফসারীর নতুন সিনেমা নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছেন।

মালেক আফসারীর নতুন সিনেমাটির শুটিং ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে হওয়ার কথা ছিল, পরে শোনা যায় ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে সিনেমাটির শুটিং।তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত নয়, একবার শোনা গিয়েছিল সিনেমার নাম ‘টাইগার’ পরে আবার শোনা যায় সিনেমার নাম ‘টপ সিক্রেট’ তবে এখন শোনা যাচ্ছে সিনেমাটির নাম নাকি এখনো চূড়ান্ত হয়নি।এদিকে আজ পরিচালক মালেক আফসারী ও প্রযোজক ইকবাল হোসেন লোকেশনের খোজে দিনাজপুরে গেছেন। মালেক আফসারীর নতুন চলচ্চিত্রটির সঠিক নাম চূড়ান্ত না হলেও সিনেমাটির মুক্তির তারিখ ফাইনাল করছেন পরিচালক, জানান, সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে।

মালেক আফসারী আরো একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন আর সেটা হলো তিনি এই সিনেমাটিতে শাকিব খানকে একেবারে নতুন লুকে হাজির করবেন, যেই লুকে কিং খান কে ইতোপূর্বে কেউ দেখেনি।মালেক আফসারীর চার’টা সিনেমায় কাজ করেছেন ঢাকায় কিং শাকিব খান। সিনেমা গুলো ছিলোই হিট। ঠেকাও মাস্তান,হিরা চুনি পান্না, মনের জ্বালা ও সর্বোশেষ ফুল এন্ড ফাইলাম। শাকিব মালেক আফসারীর সর্বোশেষ ২০১৩সালে অক্টোবর ‘ফুল এন্ড ফাইনাল’ মুক্তি পায়।নাম ঠিক না হওয়া এই সিনেমায় নায়িকা থাকছেন শবনম ইয়াসমিন বুবলি এবং ভিলেন হিসাবে চুরান্ত করেছে মিশা সওদাগর কে। এছাড়াও শাকিবের বিপরীতে আরেক নায়িকা থাকবেন নতুন কোন মুখ বললেন নির্মাতা।

ad

পাঠকের মতামত