254847

অবশেষে ওসি মোরশেদকে বদলি

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমকে প্রত্যাহার করে জেলা পুলিশে গোয়েন্দা (ডিবি) শাখায় বদলি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ রদবদল হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, প্রশাসনিক কারণেই সোনারগাঁয়ের ওসিকে বদলি করা হয়েছে। এর আগের রূপগঞ্জ থানার সাবেক ওসি মনিরুজ্জামান সোনারগাঁয়ের ওসি হিসেবে যোগ দেবেন।এদিকে, ওসি মোরশেদ আলমের বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া এবং বাড়ি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া সোনারগাঁয়ে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপনকে (৪২) স্ত্রী-সন্তানের সামনে হাত ও চোখ বেঁধে নির্যাতনের অভিযোগে ওসি মোরশেদ আলম (পিপিএম) ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে আদালতে মামলাও হয়।

ad

পাঠকের মতামত