সংসদে চিফ হুইপ-হুইপ পদে বড় রদবদল
নিউজ েডস্ক।। জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের চিফ হুইপ ও হুইপ পদে বড় রদবদল আসছে। ইতোমধ্যে তালিকা চূড়ান্ত হয়েছে। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রের খবর, দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করা আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, সোলায়মান হক জোয়ারদার স্যালুন ও মাহবুব আরা গিণি বাদ পড়ছেন। সাবেক হুইপ শাহাব উদ্দিন পরিবেশ ও বনমন্ত্রী হওয়ায় তিনিও ওই পদে আসছেন না।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের চিফ হুইপ হচ্ছেন মাদারীপুরের এমপি নূর-ই আলম চৌধুরী লিটন। আর হুইপ পদে আসছেন, আতিকুর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, শামছুল হক চৌধুরী ও ইকবালুর রহীম। এ ছাড়া সংরক্ষিত আসনে নির্বাচনের পর সেখান থেকে একজনকে হুইপ করা হবে বলেও আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। বাদ পড়া হুইপ শহীদুজ্জামান সরকারকে ডেপুটি স্পিকার করা হতে পারে। আর ডেপুটি স্পিকার পদে কুমিল্লার আবদুল মতিন খসরুও আলোচনায় রয়েছেন। উৎস: পরিবর্তন।




