254755

সাবেক প্রেমিকার মেয়ের সাথে রোমান্স!

বিনোদন ডেস্ক: সালমান খানের প্রেম নিয়ে কত না কাহিনি। ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ বা লুলিয়া ভান্টুরের গল্প তো এই সময়ের। এই সুন্দরীদের আগে সঙ্গীতা বিজলানি ও সোমী আলীর সাথেও প্রেমে মজে ছিলেন বলিউডের ভাইজান সালমান।কিন্তু বর্তমানে সালমানের প্রথম প্রমিকা নতুন করে এসেছে আলোচলায়। আর সেই নায়িকার নাম শাহিন বানু। ১৯ বছর বয়সেই শাহিনের সঙ্গে নাকি সালমানের ব্রেক আপ হয়ে গিয়ে ছিল।শাহিনের মেয়ে শায়েষা সায়গাল, যার আছে অন্য একটি পরিচয়ও। আর তা হলো তিনি সায়রা-দিলীপ কুমারের নাতনি। আর এখন শোনা যাচ্ছে সালমান নাকি বলিউডে সুযোগ দিতে যাচ্ছেন সাবেক প্রেমিকার মেয়েকে। যদিও এর আগে অজয় দেবগণের শিবায়ে ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

তবে জানা গেছে সালমান অত্যন্ত খেয়াল রাখছেন সাবেক প্রেমিকার মেয়ের দিকে। এক পার্টিতে একসঙ্গে দেখাও গিয়েছে তাদের। এমন কি সালমান তার ঘনিষ্ঠ মহলে বলেছেন, শায়েষাকে দেখলেই সাবেক প্রেমিকা শাহিনের কথা মনে পড়ে যায় তার। আর কে জানে হয় তো সাবেক প্রেমিকার মেয়ের সাথে পর্দায় রোমান্সও করে দেখা যেতে পারে সালমানকে।

ad

পাঠকের মতামত