শত ব্যস্ততার মাঝেও নৌকায় নামাজ আদায় করছেন মাঝি
বাংলার মানুষ ধর্মপ্রাণ, এ কথা সকলেই জানে। বিশেষ করে বাংলাদেশের শান্তি প্রিয় ইসলাম ধর্মালম্বীদের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। সম্প্রতি নৌকায় নামাজরত একজন মুসলিম ধর্মালম্বীর ছবি ফেসবুকে ভাইরাল হয়।ছবিটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে তুলেছেন শিহাব মুনির।তিনি ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘গতকাল, বরিশাইল্যা ঘাটে ঘুরতে গিয়েছিলাম,ওখানে গিয়ে কর্ণফুলী নদীর পানির মধ্যে ভাসমান নৌকার উপর পশ্চিম দিকে কেবলামুখি হয়ে এক মাঝির আছর নামাজ আদায় করার দৃশ্যটি যেন আমার হৃদয়ে গেঁথে গেছে।
আল্লাহ তায়ালা কে ডাকতে মানুষ চাইলে কি না করতে পারে। “সৃষ্টি’র সেরা জীব”…মানুষ হে আল্লাহ, আমাদের সকলকে আপনার পথে থাকার তৌফিক দান করুন। আমিন ‘





