253787

ট্রাফিক পুলিশ পেটানো সেই সরকারি কর্মকর্তা আটক

সিলেট নগরের চৌহাট্টা মোড়ে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক সরকারি কর্মকর্তা।শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সে কর্মকর্তা মোটরসাইকেলে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ান ওয়ে রাস্তার উল্টোমুখে প্রবেশের চেষ্টা করেন। তাতে বাধা দিলে ট্রাফিক পুলিশের লাঠি কেড়ে নিয়ে তাকে মারধর করেন তিনি।এ ঘটনায় সেই সরকারি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক তানজিল আহমদ (৪৫) ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কর্মকর্তা হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলায় কর্মরত আছেন বলে জানা গেছে। তিনি বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।আটক ব্যক্তি ও তার মোটরসাইকেল জব্দ করে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।

ad

পাঠকের মতামত