সুবাহানআল্লাহ..!! পৃথিবীর একমাত্র পাখি যেটি প্রতি সেকেন্ডে রং বদলায়! (ভিডিও)
গিরগিটি প্রতি মুহূর্তে বদলায় তার রং। এটাতো আমরা সবাই জানি। কিন্তু বিশ্বে এমন এক পাখিও রয়েছে যে গিরগিটির মতো প্রতি ৪ সেকেন্ডের আগেই তার রং বদলায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাখিটি সুরাকভ পাখি নামে পরিচিত। এই পাখি আ্যানা প্রজাতির হামিংবার্ড। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই পাখি আপনার সামনে যত নড়াচড়া করবে ততই তার রং বদলে বদলে যাবে। এমনটাই জানাচ্ছেন পাখি বিশেষজ্ঞরা।
কিন্তু কেন এমন হয়? বিজ্ঞানীরা বলছেন সুরাকভের শরীরে যে পালক থাকে তা অত্যন্ত পাতলা। অনেকগুলি স্তর থাকে পালকের। আর এখানেই বচ্ছে সুরাকভের আসল খেলা। সূর্যের ছটাকে নানাভাবে কাজে লাগাই সে। সুর্যরশ্মি তার পালকে ধাক্কা খেয়ে যখন আলোর বিচ্ছুরণ হয় তখনই তা নানা রঙের হয়। যেমন আমরা দেখে থাকি তেলের মধ্যে কয়েক ফোঁটা জল পড়লে। নানা রঙের বিচ্ছুরণ হয়।
উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে, অ্যারিসোনা, দক্ষিণ কানাডাতে দেখতে পাওয়া যায় এই সুরাকভ পাখি। মূলত পুরুষ পাখিরাই এই রং বদলায় বেশি এবং স্ত্রী পাখিদের আকর্ষণ করে। দাম শুনলেও অবাক হয়ে যাবেন। এই পাখির দাম নাকি ২৫ লাখ টাকা। টানা দুমাসের চেষ্টায় সুরাকভের এই রং বদলানোর ছবি ক্যামেরাবন্দি করতে পেরেছেন পাখি প্রেমী চিত্রগ্রাহকরা।







