বিপিএল-২০১৯ ব্যাটিংয়ে শীর্ষে যারা
স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়েছে বিপিএলের তৃতীয় ধাপ। আগামীকাল থেকে চট্রগ্রামে শুরু হতে যাচ্ছে বিপিএলের চতুর্থ ধাপ। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ২৮ টি ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক এই ২৮ ম্যাচ শেষে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন কারা।
১.রাইলি রুশো-তালিকায় সবার শীর্ষে আছেন রংপুরের বিদেশি তারকা রাইলি রুশো। ৮ ম্যাচে তার রান ৩৫৯।সবার ধরা ছোয়ার বাইরে থাকা এই তারকা হাফসেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ স্কোর ৮৩।
২. মুশফিকুর রহিম-তালিকায় দুই নম্বরে আছে বাংলাদেশি তারকা ও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম। ৭ ম্যাচে তার রান ২৭৭। অর্ধশতক হাঁকিয়েছেন তিনটি। সর্বোচ্চ স্কোর ৭৫।
৩. নিকোলাস পুরান-তিন নম্বরে আছেন সিলেটের বিদেশি তারকা নিকোলাস পুরান। দল হারলেও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ৮ ম্যাচে তার রান ২৭২। ফিফটি হাঁকিয়েছন দুইটি সর্বোচ্চ স্কোর ৭২।
৪. জুনায়েদ সিদ্দিকী-তালিকায় ৪ নম্বরে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে রয়েছেন খুলনার ওপেনার জুনায়েদে সিদ্দিকী। ৮ ম্যাচ খেলে তার রান ২৪৯। এক অর্ধশতকে তারো সর্বোচ্চ স্কোর ৭০।
৫. ডেভিড ওয়ার্নার-তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সিলেটের সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ইনজুরির কারণে বর্তমানে অস্ট্রেলিয়ায় চলে গেছেন তিনি। তিন ফিফটিতে ২২৩ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৬৩।এছাড়াও তালিকায় ছয়ে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল আর সাত নম্বরে রয়েছেন একমাত্র সেঞ্চুরিয়ান লরি ইভান্স।




