251921

চাকরি হারিয়ে ইয়াবা ব্যবসায়, প্রেমিকের সঙ্গে সাবেক বিমানবালা আটক

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার সময় সাবেক এক বিমানবালাকে প্রেমিকসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের রেল স্টেশন এলাকা থেকে ৭৮৭০ পিস ইয়াবাসহ তাদের আটক করে র‍্যাব-৭।আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার স্মৃতি আক্তার (২৪) ও কক্সবাজার জেলার জোবাইর উদ্দিন (২৮)। এদের মধ্যে স্মৃতি আক্তার র‌্যাবের কাছে নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর মিডিয়া উইং এর সহকালী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, সম্ভবত স্মৃতি আক্তার চাকরি হারিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রেমিক জোবাইর উদ্দিনের সহযোগিতায় ইয়াবা ব্যবসা করছিলেন।

ad

পাঠকের মতামত