251868

খুলনা-রংপুরের খেলাটি দেখুন (সরাসরি)

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। দুই দলের খেলা দেখুন সরাসরি।বিপিএলের লিগ পর্বের শেষ ভাগে এসে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন একটি ম্যাচ হারলেই কোয়ালিফাইং পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। সাত ম্যাচে খুলনা টাইটানসের জয় মাত্র একটি। অনেকেই তাদের শেষ চারের সম্ভাবনার শেষ দেখে ফেলেছে। তবে কাগজ-কলমে খুলনার আশা এখনও শেষ হয়নি। এজন্য তাদের শেষ পাঁচ ম্যাচই জিততে হবে।আজ দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। হারলে খুলনার বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। ভালো অবস্থায় নেই মাশরাফি মুর্তজার রংপুরও। হারলে চাপে পড়ে যাবে তারাও।

https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk

ad

পাঠকের মতামত