গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র্যাব
নিউজ ডেস্ক।। জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর বোর্ডবাজার এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শনিবার রাত ১০টা থেকে এ অভিযান শুরু হয়।
র্যাব-৩ এর মেজর আবদুল্লাহ আল মারুফ এ তথ্য নিশ্চিত করে জানান, এরই মধ্যে ওই বাড়ি থেকে জেএমবির এক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলছে।




