251092

‘বড় ঘোষণা’ আসছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টুইটে জানিয়েছেন, শনিবার বিকাল তিনটায় (বাংলাদেশ সময় রবিবার) তিনি বড় ঘোষণা দেবেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি কথা বলবেন। মার্কিন সরকারে অচলাবস্থা শনিবার ৫ম সপ্তাহে পড়ার সময় এ ঘোষণা আসছে। এক টুইটে তিনি বলেন, সীমান্তে মানবেতর পরিস্থিতি, অচলাবস্থা নিয়ে আগামীকাল বিকাল তিনটায় আমি বড় ঘোষণা দেব। এ ছাড়া ওই টুইটে বিস্তারিত কিছু জানাননি।
অবৈধ অভিবাসী অনুপ্রবেশ বন্ধ করতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সরকারের কাছে ৫০০ কোটি ডলার দাবি করেছেন ট্রাম্প। এতে বাধা দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা।

এর জবাবে ট্রাম্প বাজেট বিলে সই করতে অস্বীকৃতি জানান। ফলে ৮ লাখের বেশি সরকারি কর্মচারী এখন বেতনবঞ্চিত হয়েছে। খবরে জানা যাচ্ছে, এসব কর্মীরা মানবেতর জীবনযাপন করছেন। সরকারের বেশ কিছু সেবা বন্ধ রয়েছে। সম্প্রতি ট্রাম্প অচলাবস্থার দোহাই দিয়ে বিরোধী নেতা ন্যান্সি পেলোসির বিদেশ সফরও আটকে দিয়েছেন।

ad

পাঠকের মতামত