250654

সংরক্ষিত নারী আসনে আ’লীগের মনোয়ন পত্র কিনলেন কে এই নায়িকা ?

আ’লীগের মনোয়ন পত্র কিনলেন- জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোয়ন পত্র কিনেছেন চিত্র নায়িকা মিষ্টি জান্নাত।(১৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন ফরম কেনার পর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রাজনীতির সঙ্গে না থাকলেও সমর্থন ছিল জানিয়ে জান্নাতুল ফেরদৌস মিষ্টি বলেন, ‘আমার মা-চাচারা আওয়ামী লীগের সাথে জড়িত।আমিও সক্রিয় হতে চাই। এবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সঙ্গেও ছিলাম।’

‘লাভ স্টেশন’ সিনেমার এই নায়িকা রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তবে তার পরিবারের সদস্যরা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।তবে সংরক্ষিত নারী আসনের মনোয়ন পত্র কিনে রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন মিষ্টি।বাংলা চলচ্চিত্র জগতে তার পদার্পন ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে। বর্তমানে তার নতুন চলচ্চিত্র তুই আমার মুক্তির অপেক্ষায় রয়েছে।এছাড়া ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তুই আমার রানি এবং তামিল ও ভোজপুরি রংবাজ খিলাড়ি তে অভিনয় করছেন মিষ্টি। তার পরিচিত চলচ্চিত্র ‘চিনি বিবি’।মিষ্টি জান্নাত ঢাকাই ছবির নায়িকা হওয়ার আগে একজন ডেন্টাল ছাত্রী।

ad

পাঠকের মতামত