250583

মনোনয়নপ্রত্যাশী তারকাদের যা বললেন ওবায়দুল কাদের

বিনোদন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ-তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা নির্বাচনে কাজ করেছেন। সারা দেশে তারা আওয়ামী লীগের পক্ষে ভালো ভূমিকা রেখেছেন। তাই তাদেরকেও মূল্যায়ন করতে হবে।একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শোবিজের একঝাঁক তারকা আওয়ামী লীগের মনোনয়ন কেনায় তিনি এই মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, তারকাদের মধ্যে যারা সংরক্ষিত আসনে এমপি হতে চান, তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, চিত্রনায়িকা মৌসুমী, সুজাতা, ফালগুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন জাহান ও জ্যোতিকা জ্যোতি প্রমুখ উল্লেখযোগ্য।এদের প্রায় সবাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনীত বিভিন্ন প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা আওয়ামী লীগ ও সরকারের ধারাবাহিকতার পক্ষে ভিডিও পোস্ট করেছিলেন।

ad

পাঠকের মতামত