250577

‘গরিবের ডাক্তার’ রাকিবুল ইসলাম লিটু আর নেই

‘গরিবের ডাক্তার’ বলে খ্যাত উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. লিটু। আজই বাদ মাগরিব উত্তরা ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হবে।ল্যাবএইড হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মাহবুবর রহমান বলেন, গত বুধবার (১৬ জানুয়ারি) রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ডা. লিটুর। তখন থেকেই তার অবস্থা খুব গুরুতর ছিল। শুক্রবার তার স্বাস্থ্যের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নিয়ে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও দুপুরে ডা. লিটু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, ‘গরিবের ডাক্তারের’ মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ মরহুমের গুণগ্রাহীরা। এদের একজন সাংবাদিক জুবায়ের বলেন, গরিব ও অসহায় রোগীদের প্রাধান্য দিতেন তিনি। এ লক্ষ্যেই গঠন করেছিলেন পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ডাক্তার হয়েও রোগীদের অধিকার আদায়ের জন্য লড়াইয়ের পাশাপাশি নানা পদক্ষেপও নিয়েছিলেন তিনি।

ad

পাঠকের মতামত