250454

উত্তরায় বস্তিতে অগ্নিকাণ্ড, ভূষ্মিভূত অর্ধশতাধিক ঘর

নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লেগে অর্ধশতাধিক বস্তিঘর ও গ্যারেজ পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’ তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে তিনি জানান।

ad

পাঠকের মতামত