250069

পার্কে অন্তরঙ্গ প্রেমিক যুগলরা! অতঃপর…

শিশুদের পার্কে নামটি হলো ‘চিলড্রেন্স পার্ক’। শিশুদের খেলার জন্য অনেক জায়গা রয়েছে, এখানে অনেকেই পরিবার নিয়ে ঘুরতেও আসেন। তবে এখন এই পার্কে বাচ্চাদের নিয়ে যেতে ভয় পাচ্ছেন তাদের অভিভাবকরা। কেননা, প্রেমিক-প্রেমিকা জুটিদের চরম অশ্লীলতায় ভরে গেছে পার্কটি।ভারতের বর্ধমান রাজ পরিবারের ৬ষ্ঠ পুরুষ কৃষ্ণরাম রাই-এর সময়ে প্রজাদের জন্য এই বিরাট জলাশয়টি নির্মাণ হয়। তার নাম অনুসারে এটির নাম হয় কৃষ্ণসায়র।পরে বর্তমানে বিশ্ববিদ্যালয় জেলা পরিষদ, পৌরসভা এবং বনবিভাগের যৌথ উদ্যোগে এখানে গড়ে ওঠে পরিবেশ উদ্যান। নাম হয় কৃষ্ণসায়র পরিবেশ উদ্যান।

একটা সময় এই উদ্যানে সাপের আবাস, পাখির অভয় অরণ্য ছিল। কিন্তু এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। বর্ধমান শুধু নয়, আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষরা শীত পড়তেই এখানে আসেন পরিবার নিয়ে সময় কাটাতে। পার্কের ভেতরেও রয়েছে শিশুদের জন্য চিলড্রেন্স পার্ক। ওখঅনে রয়েছে শিশুদের খেলার ব্যবস্থা।কিন্তু, শিশুপার্কটির মূল গেট দিয়ে ভেতরে যাওয়ার রাস্তার ধারে ও শিশুদের পার্কের সামনে যুগলরা অন্তরঙ্গ অবস্থায় থাকে বলে অভিযোগ রয়েছে। আর এটা দেখে পরিবার নিয়ে বেড়াতে আসা অনেক পর্যটকরাই অস্বস্তিতে পড়েন এখানে।

ইতোমধ্যে পরিবার নিয়ে পার্কে আসা পর্যটকরা এই ঘটনাটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
পর্যটকদের তাদের দাবি, সুন্দর এই পরিবেশে এমন কাজ বন্ধ হোক। তা নাহলে, অন্য কোথাও আলাদা ভাবে বসার ব্যবস্থা করা হোক। তবেই সকলে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।অবশ্য এই পার্কের দায়িত্বে থাকা আধিকারিক পুরো বিষয়টি তার ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। পার্কটিকে নতুন ভাবে সাজানো হবে বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত