চার ছয়ে ব্যাটিংয়ে ঝড় তুলছে লিটন খেলাটি দেখুন (সরাসরি)
স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ষষ্ঠ আসরের ১৮তম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নিজেদের পাঁচ ম্যাচে দুটিতে জয় পায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়নরা জয়ের লক্ষ্যেই আজ মাঠে নেমেছে। অন্যদিকে সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চলতি বিপিএলে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট। গতকাল মঙ্গলবার সিলেট নিজেদের ঘরের মাঠে প্রথম খেলতে নেমে কুমিল্লার বিপক্ষে ৬৮ রানের লজ্জায় পড়ে ৮ উইকেটে হেরে যায়। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যেই আজ মাঠে নেমেছে সিলেট।
https://www.youtube.com/watch?v=1hSJEj4RbKo




