249860

শাহনাজের চুরি যাওয়া স্কুটি উদ্ধার

রাইড শেয়ারিং অ্যাপ উবারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আলোচনা আসা নারী শাহনাজ আক্তার পুতুলের চুরি হওয়া স্কুটিটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে স্কুটিটি উদ্ধার করা হয়েছে।তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবু তোয়ের মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে স্কুটি মোটরবাইকটি উদ্ধার করা হয়। এ সময় জনি নামে একজনকে আটক করা হয়েছে।তিনি আরো বলেন, চুরি হওয়া স্কুটি ও আটক জনিকে ঢাকা এনে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে চাকরির প্রলোভন দেখিয়ে শাহানাজ আক্তার পুতুলের স্কুটি ছিনতাই করে জনি নামের এক দুর্বৃত্ত। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিন রাতেই শাহানাজ বাদী হয়ে স্কুটি ছিনতাইয়ের ঘটনায় জনিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

ad

পাঠকের মতামত