249559

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি, অতঃপর…

প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অপরাধমূল কর্মকাণ্ড করারর সময় তিন জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)।সোমবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, স্বাক্ষর জাল করে বিভিন্ন লোকের কাছ থেকে তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে। পরে সিআইডির অর্গানাইজড ক্রাইম (হোমিসাইডাল স্কোয়াড) ইউনিট তাদের আটক করতে সক্ষম হয়।বিষয়টি নিশ্চিত করে সিআইডির এএসপি শারমিন জাহান জানান, স্বাক্ষর জালে তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে এ বিষয়ে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ad

পাঠকের মতামত