249537

ব্যাটিংয়ে ঝড় তুললেন সালমান খান! (ভিডিও)

বিনোদন ডেস্ক : গত বছরটা বলিউড সুপারস্টার সালমান খানের খুব একটা ভালো যায়নি। নিজের অভিনীত ‘রেস-৩’ বক্স অফিসে তেমন ব্যবসায় করতে পারেনি। শুধু তা-ই নয়, দুর্বল গল্পের জন্য চিত্রসমালোচকদের তোপের মুখে পড়ে ছবিটি। নতুন বছরে বলিউড ভাইজানের কাছে ভক্তদের প্রত্যাশা অনেক।

সালমান-অনুরাগীদের আশা, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ দিয়ে ফের রুপালি পর্দায় তুফান ছোটাবেন এ মহাতারকা। এখন এই ছবির শেষের দিকের শুটিং চলছে। শুটিং সেটের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন সালমান খান। সেখানে দেখা যাচ্ছে, কাজের অবসরে ক্রিকেট খেলছেন এ তারকা। শুধু অভিনয়েই পারঙ্গম নন সালমান, ব্যাটসম্যান হিসেবেও যে সেরা, তা দেখা গেল ভিডিওতে। আর এই ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

ইনস্টাগ্রামে শেয়ার করা সালমানের ভিডিওটি এ পর্যন্ত ২৪ লাখের বেশি দর্শক দেখেছেন। তা ছাড়া সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভক্তদের হাত ঘুরছে ভিডিওটি। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘ভারত খেলেঙ্গা’। ‘ভারত’ কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক। এতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা। আগামী ঈদে পর্দায় উঠবে ছবিটি।

https://www.youtube.com/watch?v=WwEGWCossYs

ad

পাঠকের মতামত