ক্ষমতা হারানোর ভয় থেকেই এ রকম অসহিষ্ণুতা আসে: সুলতানা কামাল
সরকার তার ভালো দিকগুলো শুনতে চায়। কিন্তু ত্রুটিগুলো দেখতে চায় না। এ রকম অসহিষ্ণুতা মুলত ক্ষমতা হারানোর ভয় থেকেই আসে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
সরকার তার ভালো দিকগুলো শুনতে চায়। কিন্তু ত্রুটিগুলো দেখতে চায় না। এ রকম অসহিষ্ণুতা মুলত ক্ষমতা হারানোর ভয় থেকেই আসে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।রোববার প্রথম আলোর সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।সুলতানা কামাল বলেন, মানবাধিকারের প্রশ্নগুলো যখন তুলি, সরকার সব সময় ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে না। এসব বিষয়ে রাষ্ট্রের অসহিষ্ণুতা রয়েছে। যখনই আমরা মানবাধিকার রক্ষার প্রশ্ন তুলেছি, তখনই তারা তাকে সমালোচনা হিসেবে গণ্য করেছে। অসহিষ্ণুতা প্রতিটি সরকারের অভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে দাঁড়িয়ে গেছে।
‘সরকার সার্বক্ষণিকভাবে শুনতে চায়, তারা যা করছে, সেটাই ভালো। তারা তাদের ত্রুটিগুলো দেখতে চায় না। এ রকম অসহিষ্ণুতা আসে ক্ষমতা হারানোর ভয় থেকে।’ সূত্র: আমাদের সময়.কম




