248156

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাফান জোমাদ্দার আকাশকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বরগুনায় ২০ পিস ইয়াবাসহ বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাফান জোমাদ্দার আকাশকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী তোফায়েল হোসেন তপুকেও গ্রেপ্তার করা হয়। তথ্য- মানবজমিন

বুধবার রাত সাড়ে ৭ টার দিকে বরগুনার বেতাগী উপজেলার বদনিখালি খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বরগুনার ডিবি পুলিশের ওসি মো. হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশ ও তপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক বলেন, বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশকে ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে দেখবো। ঘটনা যদি সত্যি হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad

পাঠকের মতামত