248016

গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী সাদিক সরে দাড়ালেন

নিউজ ডেস্ক।। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ময়নুল হাসান সাদিক তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তামাশার নির্বাচন, ভোট ডাকাতিসহ নানা অনিয়ম অভিযোগ এনে স্থগিত হওয়া এই আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের কাছে ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক তার প্রার্থিতা প্রত্যাহার পত্র জমা দেন।

উলেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ওই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল গত ২ জানুয়ারি। গত ৩ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ময়নুল হাসান সাদিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ার এবং প্রতীক বরাদ্দ করা হবে ১১ জানুয়ারি।

ad

পাঠকের মতামত