247812

আবারও প্রতিযোগিতার মাঠে মিম

বিনোদন ডেস্ক।। দেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। সেই মিম আবারও একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। তবে সেটা বাস্তবে নয়, ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ ওয়েব সিরিজে একজন প্রতিযোগী হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই মডেল-অভিনেত্রীকে। ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নির্মাণ করছেন অনিমেষ আইচ। এর গল্প লিখেছেন মারুফ রেহমান।

এ প্রসঙ্গে মিম বলেন,‘এবারই প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করছি। গল্পটি দারুণ, তাই অভিনয় করা। আশা করি, দর্শক ভিন্ন এক মিমকে দেখবে।’ ‘প্রথমে ভেবেছিলাম, ওয়েব সিরিজে কাজ করব না। পরে দেখলাম, দর্শক ওয়েব সিরিজের দিকেই ঝুঁকছে। ভারত ও আমাদের দেশের অনেক তারকা শিল্পীই এখন ওয়েব সিরিজে কাজ করছেন। তাই সিদ্ধান্ত পাল্টেছি।’ গত ২৬ ডিসেম্বর কলকাতার ছবি ‘থাই কারি’র কাজ শেষ করেছেন। অঙ্কিত আদিত্যের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন সোহম। এ ছাড়াও সম্প্রতি শেষ করেছেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’র কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

ad

পাঠকের মতামত