247597

বিপিএল ২০১৯: পাঁচ ভারতীয় জুয়াড়িকে জরিমানা

স্পোর্টস ডেস্ক।।  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিপিএলের ষষ্ঠ আসর। টি-টোয়েন্টির এই জমজমাট আসরকে কেন্দ্র করে তৎপর জুয়াড়িরা। চলমান বিপিএলেও দেশি-বিদেশি জুয়াড়িদের তৎপরতা দেখা যাচ্ছে প্রায় ম্যাচেই। বিপিএলে জুয়ায় তৎপর হওয়া গত শনি এবং রোববার মিরপুর স্টেডিয়াম থেকে ১৫ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার আটক করা হয় আও পাঁচজনকে। মঙ্গলবার আটক হওয়া পাঁচজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ভারতীয়কে ৪ হাজার টাকা করে জরিমানা করেছে।

বিপিএলে জুয়াড়িদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, আমরা আজ পাঁচজনকে আটক করেছি, এর মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক। কাল আরেক ভারতীয় জুয়াড়িকে আটক করেছিলাম। প্রত্যেকের আর্থিক দণ্ডের পাশাপাশি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’ এদিন বিপিএলের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা ডায়নামাইটস। টার্গেট তাড়া করতে নেমে ৮৭ রানে অলআউট মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। ১০৫ রানে বড় জয় পায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা।

দিনের অপর ম্যাচে প্রথমে ব্যাট করে মাশরাফির বোলিং তোপের মুখে পড়ে ৬৩ রানে অলআউট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় পায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

ad

পাঠকের মতামত