247540

২৬০০ টাকা এক জোড়া টাকির দাম!

নিউজ ডেস্ক।। রাজবাড়ীতে দুটি টাকি মাছের দাম ২ হাজার ৬০০ টাকা! শুনে অবাক হলেও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এই দামেই মাছ দুটি বিক্রি হয়েছে। প্রতিটির ওজন ২ কেজি। দেশি প্রজাতির এত বড় টাকি মাছ বিরল। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাইপাস এলাকার জনৈক মাসুমের পুকুরে বিশালাকৃতির টাকি মাছ ২টি ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায়।

পরে জেলেদের কাছ থেকে মাছ দুটি দৌলতদিয়া ঘাটের তপু নামে এক ব্যবসায়ী সাড়ে ৬০০ টাকা কেজি দরে ২৬০০ টাকায় কিনে নেন। এ বিষয়ে গোয়ালন্দের গোপাল হালদার নামের প্রবীণ একজন জেলে বলেন, দেশি প্রজাতির টাকি মাছ সাধারণত আধা কেজি ওজনের বেশি হয় না। এত বড় আকৃতির টাকি মাছের দেখা পাওয়া বিরল। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত