247297

‘চরিত্র দিয়ে নয় শিল্পীর পরিচয় অভিনয়ের মাধ্যমে’

নিউজ ডেস্ক।। ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। নায়িকা হিসেবে অভিনয় করেছেন ৯০টিরও বেশি সিনেমায়। অভিনয় করেছেন হালের জনপ্রিয় নায়ক শাকিব খান থেকে শুরু করে প্রয়াত জনপ্রিয় নায়ক মান্না, রিয়াজ, আমিন খানসহ আরও অনেকের সাথে। তবে প্রথমবার তিনি অভিনয় করছেন খল চরিত্রে। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘তোলপাড়’ ছবিতে দর্শক অন্য এক মুনমুনকে দেখবেন। ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। নায়িকা হিসেবে অভিনয় করেছেন ৯০টিরও বেশি সিনেমায়। অভিনয় করেছেন হালের জনপ্রিয় নায়ক শাকিব খান থেকে শুরু করে প্রয়াত জনপ্রিয় নায়ক মান্না, রিয়াজ, আমিন খানসহ আরও অনেকের সাথে। তবে প্রথমবার তিনি অভিনয় করছেন খল চরিত্রে। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘তোলপাড়’ ছবিতে দর্শক অন্য এক মুনমুনকে দেখবেন।

এ প্রসঙ্গে মুনমুন বলেন,‘ আমি নিজেকে সবসময় শিল্পী হিসেবে পরিচয় দেয়। একজন শিল্পীর জন্ম হয় তার অভিনয়ের মধ্যে। আর গল্পের কারণে চরিত্র যেটাই হোক না কেনও একজন শিল্পীর কাছে তার পরিচয় তার অভিনয়টায়। আর একারণে আমি খলচরিত্রে অভিনয় করছি। শিল্পীদের কেন্দ্রীয় কিংবা খল, কমেডি দিয়ে কেউ বিচার করে না। দর্শক সবসময় অভিনয়টায় কার কেমন হলো সেটাই বিবেচনা করে। তাই আমি মনে করি চরিত্র দিয়ে নয় অভিনয়ের মাধ্যমে শিল্পীর পরিচয়।’

মুনমুন আরও বলেন, আমি নায়িকা হয়ে ৯০টিরও বেশি ছবিতে কাজ করেছি। নায়িকা হওয়া ছবিগুলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। এবার আমি নায়িকা থেকে খল চরিত্রে অভিনয় করছি। দেখি দর্শক কতটা আমাকে গ্রহণ করেন। তবে আমি শুধু খল চরিত্রেই অভিনয় করছি, তা নয়। আমি গত বছর বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়িকা হিসেবেও কাজ করেছি। এর মধ্যে ‘পদ্মার প্রেম’ ছবিতে আমার অনেক সুন্দর একটি চরিত্র রয়েছে। এই ছবিতে আমি নায়ক আলেকজান্ডার বো ভাইয়ের সাথে জুটি বেঁধেছি।’

দেড় দশক আগেও চিত্রনায়িকা মুনমু্নরে জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ১৯৯৭ সালে এহতেসাম পরিচালিত ‘মৌমাছি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি। ছবিটি সাফল্য না পেলেও পরবর্তীতে পরিচালক দেলেয়ার জাহান ঝন্টূ পরিচালিত ‘শক্তির লড়াই’ চলচ্চিত্রে মুনমু অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন। মালেক আফসারী পরিচালিত ‘মৃত্যুর মুখে’ তার একটি দারুন ব্যাবসা সফল চলচ্চিত্র। এছাড়াও রানী কেনো ডাকাত, লংকাকা-, জানের জান, শত্রু সাবধান, জল্লাদ, রক্তের অধিকার প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেন । তারপর বেশ কয়েক বছর দাপটের সঙ্গে অভিনয় করেছেন মান্না, আমিন খান, শাকিব খানসহ শীর্ষ সব নায়কদের বিপরীতে। মাঝে হঠাৎ করেই দূরে সরে গিয়েছিলেন চলচ্চিত্র থেকে।

উল্লেখ্য, বর্তমানে স্বামী সংসার ও অভিনয় দুই সামলাচ্ছেন এই নায়িকা। তার দুই ছেলে। একজনের বয়স ১৩ ও অন্যজনের বয়স ৮। পরিবারের সঙ্গে অধিকাংশ সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি। ঘরে ঢুকলে নাকি আর ঘরে ছেড়ে বাইরে আসতে ইচ্ছে করে না তার।

ad

পাঠকের মতামত