247060

বাদ পড়লেন শাহজাহান খান, ডাক পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক।। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শাহাজান খান। তার জায়গায় ডাক পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। দশম জাতীয় সংসদে নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শাহাজান খান। গত সংসদের পুরোটা সময়ই তাকে নিয়ে ছিলো নানা আলোচনা-সমালোচনা। একাদশ জাতীয় সংসদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে দিনাজপুর-২ আসন থেকে বিজয়ী প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীকে। রোববার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদ মাহমুদ আওয়ামী লীগের টানা তিনবারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দিনাজপুর-২ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য তিনি। আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

ad

পাঠকের মতামত