246762

নতুন সেলিব্রেশন নাগিন অপুর

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ ক্রিকেটে নাগিন নাগিন ড্যান্স এখন ব্যাপক জনপ্রিয়। যেকোন বিজয়েই এখন দেখা যায় নাগিন নাগিন ড্যান্স। আর এই নাগিন ড্যান্সের প্রবর্তক হলেন নাজমুল ইসলাম অপু। তবে নেই নাগিন অপু এবার হয়ে গেলেন শুটার অপু। আজ বিপিএলে মুশফিককে আউট করার পর এই নতুন সেলিব্রেশন করেন নাজমুল ইসলাম অপু।

মুশফিককে যখন আউট করেন, তখন হারের খুব কাছেই অবস্থান করছিল রংপুর। তবুও বোলিংয়ে চিটাগাংকে চেপে ধরার কারনে কিছুটা সম্ভাবনা বেঁচেছিল। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় শুটার অপুকে। এই ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট নেন অপু। এবার দেখার বিষয়, নাগিন থেকে শুটার অপু কতদুর যেতে পারেন।

ad

পাঠকের মতামত