246746

রংপুর অধিনায়ক মাশরাফি রেকর্ড গড়লেন উদ্বোধনী দিনেই

স্পোর্টস ডেস্ক: মাঠে গড়িয়েছে বিপিএলের ষষ্ঠ আসর। প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চিটাগং ভাইকিংস ও বর্তমান শিরোপাধারী রংপুর রাইডার্স। আর উদ্বোধনী দিনেই রেকর্ড গড়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজকের ম্যাচটি নেতৃত্ব দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়লেন তিনি। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণে ১০০ ম্যাচে নেতৃত্ব দেয়ার নজির স্থাপন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয় দল, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট বিভাগ ও রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করে এ এলিট ক্লাবে প্রবেশ করেছেন। বিশ্বের ১১তম অধিনায়ক হিসেবে রেকর্ড বুকে নাম লেখালেন ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন।

তার আগে এ বিরল অর্জনের করেছে আরও ১০ ক্রিকেটার। ভারতের চার অধিনায়ক, অস্ট্রেলিয়ার ২ জন এবং ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের ১ জন করে এ রেকর্ড গড়েন। ১০০ ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়া অধিনায়করা হলেন, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, রোহিত শর্মা ও বিরাট কোহলি (ভারত), মাইকেল ক্লিঙ্গার ও জর্জ বেইলি (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), ড্যারেন স্যামি (উইন্ডিজ) ও শোয়েব মালিক (পাকিস্তান)।

ad

পাঠকের মতামত