এমপি হয়ে প্রথমবারের মতো উইকেট নিলেন মাশরাফি, দেখুন সর্বশেষ লাইভ স্কোর
স্পোর্টস ডেস্ক : একটা সময় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল রংপুরের। কিন্তু এমনটা আর হতে দিলেন না ইংলিশ ব্যাটসম্যান রাভি বোপারা। চিটাগংয়কে ৯৯ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মাশরাফির রংপুর। জবাবে ব্যাট করতে নেমে চিটাগংয়ের সংগ্রহ ৩. ১ ওভারে ১ উইকেটে ১৮ রান। ২ ওভার বল করে ৬ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন মাশরাফি। বিপিএলের শুরুটা মোটেও ভালো করতে পারল না অ্যালেক্স হেলস ও মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে দুজনেই ফিরে যান রানের খাতা না খুলেই।
এরপর বেশি দুর আগাতে পারেননি রাইলো রুশোও। আবু জায়েদ রাহির বলে ক্যাচ আউটের ফাঁদে পরে ৭ রান করেই ফিরে যান তিনি। রুশোর পর মারুফ ও হাওয়েলও ফিরে যান দলকে বিপদে ফেলে। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ঝুকতে থাকে দল। এরপর সোহাগ গাজি ও বোপারার ৪৯ রানের জুটিতে কিছুটা ধাক্কা সামাল দেয় তারা। শেষ পর্যন্ত ২০ ওভারের শেষ বলে সবগুলো উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে রংপুর।
৫ বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল খেলছেন আজ চিটাগাংয়ের হয়ে। অন্যদিকে গেইল- ডি ভিলিয়ার্সকে ছাড়াই মাঠে নেমেছে রংপুর। রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদস: মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলো রুশো, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, শাফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু।
চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ: ক্যামেরন ডেলপরট, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।




