246639

আলিয়া-রণবীর দেখালেন চমক (ভিডিও)

নিউজ ডেস্ক।। বিয়ের পরপরই বক্স অফিসে ‘সিম্বা’ নিয়ে ঝড় তুললেন রণবীর সিং। এক সপ্তাহ কাটতে না কাটতেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল রোহিত শেট্টির সিম্বা। আর এবার একদম ভিন্ন রূপে হাজির আলিয়া ভাট ও রণবীর সিং। ছবির নাম ‘গল্লি বয়’। আর এই ছবিতেই একসঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ও রণবীর সিং।

রণবীর দীপিকাকে বিয়ে করে একেবারে সুখী স্বামী। অন্যদিকে, রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভালোই এগুচ্ছে আলিয়ার। এমনকী, নতুন বছরে কাপুর পরিবারের সঙ্গেই আমেরিকাতে রয়েছেন আলিয়া ৷ আবার অন্যদিকে, আলিয়ার প্রেমকে সবুজ সংকেত দিয়েও দিয়েছেন বাবা মহেশ ভাট। এরই মাঝে পরিচালক জোয়া আখতার শেষ করে ফেললেন নতুন ছবি ‘গল্লি বয়’ ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্টলুক। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও সেই ফার্স্টলুক শেয়ার করেছেন আলিয়া ও রণবীর।

ad

পাঠকের মতামত