সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ: বহিস্কার ‘হুকুমদাতা’ আ.লীগ নেতা
নিউজ ডেস্ক।। নোয়াখালীর সুবর্ণচরে স্বামী ও সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের হুকুমের আসামি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি ৫ নম্বর চর জুবলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
আজ শুক্রবার বিকেলে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো অপরাধীর ঠাই নেই। তাই রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত আজ বাস্তবায়ন করা হয়।
গত ৩০ ডিসেম্বর নির্বাচন পরবর্তী সময়ে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে গণধর্ষণ করা হয় ওই নারীকে। এ ছাড়া ওই নারীর স্বামী-সন্তানকে বেঁধে পিটিয়ে আহত করা হয়। ধানের শীষে ভোট দেওয়ায় তাকে গণর্ধষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এখন পর্যন্ত রুহুল আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।




