সূর্যগ্রহণ রোববার, কোথায়-কখন দেখা যাবে
ডেস্ক রিপোর্ট।। আগামী রোববার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। রাশিয়া, থাইল্যান্ড, চীন, জাপানসহ পূর্ব এশিয়ার একাধিক দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। পৃথিবীর কোনো জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এশিয়ার একাধিক দেশ থেকে রোববারের এই গ্রহণ দেখা গেলেও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।
খবরে বলা হয়, রোববার পূর্ব এশিয়ার অনেকটা অংশ চাঁদের ছায়ায় থাকবে। দিনের আকাশে তারা দেখা গেলেও এই গ্রহণের সময় পূর্ণগ্রাস গ্রহণের মতো সূর্য সম্পূর্ণভাবে চাঁদের পিছনে চলে যাবে না। গ্রহণের সময় সূর্যের সর্বোচ্চ ৪০ ভাগ চাঁদের পেছনে চলে যাবে। রোববার সকাল ৫টা থেকে ৯টার মধ্যে এই গ্রহণ চলবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মোট পাঁচটি সূর্য/চন্দ্র গ্রহণ হবে। দুটি চন্দ্রগ্রহণ ও তিনটি সূর্যগ্রহণ। এর মধ্যে মাত্র দুটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে। ১৬ জুলাই রাত ৯টা ৩১ মিনিট থেকে ১৭ জুলাই ভোর ৩টা ১ মিনিট পর্যন্ত ভারতের আকাশে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর পরে ডিসেম্বর মাসে ভারতের আকাশে সকাল ১০টা ৪৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।




