246582

চলচ্চিত্রে অবশ্যই কাজ করবে দিঘী, তবে…!

বিনোদন ডেস্ক।। ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো’ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেছিল শিশুশিল্পী দিঘী।বিজ্ঞাপনটি প্রচারের পর অভিনয় করেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় দিঘী। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর বেশ লম্বা সময় ক্যামেরার সামনে দেখা যায়নি দিঘীকে।

দিঘী চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোযেল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দিঘীর মা দোয়েল মারা যান। মায়ের স্বপ্ন ছিল দিঘী ডাক্তার হবে, সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য চলচ্চিত্রকে বিদায় জানাবার সিদ্ধান্ত জানিছিলেন দিঘী।

বেশ কিছু দিন আগে কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলো আবারো চলচ্চিত্রে ফিরছেন দিঘী। তবে সব গুঞ্জন উড়িয়ে দিঘীর বাবা বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। তাই পড়াশোনা নিয়েই ব্যস্ত আছে। হুম চলচ্চিত্রে অবশ্যই কাজ করবে তবে আরো দুই বছর পর। আমি অভিনয় করি, ওর মাও অভিনয় করতো সে জায়গা থেকে আমাদের চলচ্চিত্রের প্রতি একটা দুর্বলতা আছে।’

ad

পাঠকের মতামত