246550

বিয়ের রীতি পালন করতে গিয়ে বন্ধুদের তামাশায় মৃত্যুশয্যায় বর

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আগেই হবু বরকে নিয়ে বন্ধুরা মজায় মেতে উঠেছিল। আর এই মজাটা এখন বরের জন্য কাল হয়েছে। মজার করতে গিয়ে সেই বর এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দক্ষিণ চীনে এমন ঘটনা ঘটেছে। ২৪ বছর বয়সী ওই বরের নাম আই গুয়াংতাও। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের আগে বন্ধুদের কথায় বিভিন্ন রীতি পালন করতে হয়েছে। সেসব পালন করতে গিয়ে গাড়ির ধাক্কায় বরের খুলি ব্যাপকভাবে জখম হয়। চীনে বিয়ের নিয়মানুযায়ী বিয়ের আগে নানা ধরনের নিয়ম নীতি পালনের প্রচলন আছে। বলা হয়েছে এসব রীতি পালন করলে নতুন দম্পতির ওপর খারাপ নজর সরে যায়।

তারই একটি রীতি পালন করতে গিয়ে, গুয়াংতাও-এর বন্ধুরা তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বাঁশপেটা করে। এরই সঙ্গে তার উপর কালি, ডিম ও বিয়ার ছোড়া হয়। গুয়াংতাও বলেছেন, ‘বিয়ের আগে এমন রীতি পালন করতে গিয়ে আমার খুব রাগ হচ্ছিল। আমার ওপর এত কালি ঢালা হয়েছিল যে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি পালানোরও চেষ্টা করি। কিন্তু ওরা আমাকে ধাওয়া করতে শুরু করে।’ এসময় রাস্তা দিয়ে পালানোর সময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে গুয়াংতাওরের। গুরুতর জখম হন।

এমন ঘটনায় গুয়াংতাওরের বিয়ের অনুষ্ঠান থমকে গেছে। তবে আইনিভাবে তাদের বিয়ে হয়ে গেছে বলে জানানো হয়। তবে গাড়ি দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে গুয়াংতাওকে। গাড়ি ভাঙ্গার জন্যে তাকে বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি টাকার বেশি অর্থদণ্ড করা হয়েছে।

ad

পাঠকের মতামত