246543

বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পৃক্ত হতে যাচ্ছে বৈদেশিক বাণিজ্যে

নিউজ ডেস্ক : মহাকাশে ঠিকানা হওয়ার নয় মাসের মাথায় বৈদেশিক বাণিজ্যে সম্পৃক্ত হতে যাচ্ছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। েটেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিসিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম জানান, ফিলিপাইনের সরকারি একটি প্রতিষ্ঠান এ স্যাটেলাইটের চারটি ট্রান্সপন্ডার ভাড়া নিয়ে নিজ দেশে বিভিন্ন সেবা প্রদান করবে। এ বিষয়ে আগামী সপ্তাহেই ফিলিপাইন ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসসিএল)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে।

তিনি জানান, বিসিএসসিএল থেকে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সেবা বিপণন কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চারটি ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে ফিলিপাইনের কাছ থেকে কী পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা জানাতে চাননি বিসিএসসিএলের এমডি। গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এখন এটি বিসিএসসিএলের কাছে হস্তান্তর হওয়ার কথা। এখন প্রকল্প কার্যক্রম হস্তান্তর হয়নি বলে জানা গেছে। খুব দ্রুতই এটি বিসিএসসিএলের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিসিএসসিএলের কয়েকজন কর্মকর্তা জানান, তারা দেশি ও বিশ্ববাজারে সেবা বিপণনে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়। তখন থেকেই ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ট্রান্সপন্ডার ভাড়ার জন্য আলোচনা শুরু করে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ২০টি ভাড়া দেওয়ার জন্য রাখা হয়েছে।

ad

পাঠকের মতামত