246384

বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন

ঝালকাঠির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি এবং রাজাপুর উপজেলার বিএনপি সম্পাদক নাসিম উদ্দিন আকন সহ ১৯ নেতা জামিনে মুক্ত হয়েছেন।বৃহস্পতিবার (৩ জানুয়ারী) আদালতে স্বেচ্ছায় আত্মসমার্পন করে জামিন চাইলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।জাতীয় সংসদ নির্বাচন পূর্বে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এরা গ্রেফতার হয়েছিলেন। এই ২ নেতা ব্যতিত জিআর ১৯৩/১৮ মামলায় আসামীভুক্ত মো. মনিরুজ্জামান, মো. মাহামুদ, মো. আমিন, মো. বুলবুল, মৌজে আলী, মো. পনির, আবুল কালাম, নাজমুল ইসলাম এবং জি.আর ১৯৪/১৮ মো. লালন, শান্ত হাওলাদার, আব্দুল হালিম গাজী, মাহামুদ হাসান কামাল, হারুন মোল্লা, আব্দুল জলিল মোল্লা, শহিদুল তালুকদার, অবুল কালাম সিকদার ও মো. ওলি এই ১৭ নেতাকর্মী।

এ ২টি মামলায় আদালতে স্বেচ্ছায় আত্মসমার্পন করে জামিন চাইলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এছাড়া নাছিম উদ্দিন আকন বিশেষ ট্রাইবুনাল ১ম আদালত থেকে জামিন প্রাপ্ত হন।

ad

পাঠকের মতামত