246222

জামিন বহাল থাকল বিএনপি নেতা মিলনের

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বারজজ আদালত।যার ফলে তার জামিন বহাল থাকল।গতকাল (বুধবার) আপিল বিভাগের বিচারপাত হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত জামিন স্থগিত বিষয়ে ‘নো অর্ডার’ দেন।চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে করা ছয় মামলায় গত ১২ ডিসেম্বর মিলনকে জামিন দেন হাইকোর্ট।ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।বুধবার আপিল বিভাগে শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ড. বশির উল্লাহ।

তবে মিলনের পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।গত ২৩ নভেম্বর থেকে চাঁদপুরের কারাগারে আছেন এহসানুল হক মিলন।উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ভোরে চট্টগ্রামের একটি বাসা থেকে মিলনকে গ্রেফতার করে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল চট্টগ্রাম নগরের চকবাজার থানার ৪৫২, চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসায় অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে মিলনকে গ্রেফতার করে। ভোর ৫টার দিকে তাকে চাঁদপুরে নেয়া হয়।তাকে গ্রেফতারের পর এ বিষয়ে ২৩ নভেম্বর চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির যুগান্তরকে জানিয়েছিলেন, এহসানুল হক মিলনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। এসব মামলায় গ্রেফতার আতঙ্কে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে হাজির হননি তিনি।মামলার বিবরণ থেকে জানা যায়, এহসানুল হক মিলন বেশ দীর্ঘদিন বিদেশ ছিলেন। বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন।চাঁদপুরের বিভিন্ন আদালতে মিলনের নামে ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।গত ১২ ডিসেম্বর মিলনকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন মিলন।তবে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির এই নেতাকে।

ad

পাঠকের মতামত